গৃহবধূকে মারধর করে স্বর্নালংকার ছিনতাই

আপডেট: January 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
কাঠালিয়া উপজেলার বানিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূকে মারধর করে স্বর্নালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর দেরটার দিকে উপজেলার বানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহত গৃহবধূকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত গৃহবধূর নাম নার্গিস আক্তার। উপজেলার বানিয়া গ্রামের নান্না শিকদারের স্ত্রী সে। শেবামেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস আক্তার বলেন, গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর দেরটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আমাকে মারধর করে দুই ভরি স্বর্নালংকার ছিনিয়ে নেয় প্রতিপক্ষ।এমনকি আমার ব্যবহৃত মোবাইল সেটও নিয়ে যায়। এসবের প্রতিবাদ করলে প্রতিপক্ষ মাকসুদ শিকদার,মাহমুদ শিকদার,শঙ্কর দাস,শাহিদা বেগম,মাহিলা বেগম,কমলা বেগমসহ ৪/৫ জন য্বুক ফের আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে’। হামলার ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে মারধরের ঘটনায় প্রতিপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে কথা বলার জন্য কাঠালিয়া থানার ওসির মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব