আপডেট: February 2, 2022
রোজেল আহমেদ:
বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় অবস্থিত ভোজ বাড়ি নামক খাবার হোটেলে এক কর্মচারীকে খুন্তি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই হোটেল কর্মচারীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হোটেল কর্মচারীর নাম মোঃ মঞ্জু (২৫)। চরফ্যাশন উপজেলার নুরুল ইসলামের ছেলে সে। হাসপাতালে আহত অবস্থায় মোঃ মঞ্জু বলেন,ছুটিতে যাওয়ার কারনে হোটেল মালিক রুহুল আমিন আমাকে রান্না করার খুন্তি দিয়ে কুপিয়েছে। এদিকে খাবার হোটেল মালিক রুহুল আমিন বলেন, কর্মচারী মঞ্জু মদ পান করে সকাল বেলা আমাকে গালমন্দ করে। একপর্যায়ে মঞ্জুর সঙ্গে ধস্তাধস্তি হলে ব্রেসিংয়ের সাথে টাক লাগলে তার মাথা ফেটে যায়। অন্যদিকে স্থানীয় বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেন বলেন,বিষয়টি আমার জানা নেই। কর্মচারীকে মারধর করলে অবশ্যই ওই হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।






