সাংবাদিক সুখেন্দু এদবরের বাবা আর নেই

আপডেট: February 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ॥

একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর এর পিতা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশ এদবর (৬৮) পরলোকগমন করেছেন। শনিবার বিকেল সাড়ে ৫ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সুত্রে জানা গেছে গতকাল বিকেলে নগরীর কাউনিয়ার বাসায় বসে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হন। পরে শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তার। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ ভান্ডারিয়া উপজেলার নিজ গ্রামে মেদিরাবাদের তারাবুনিয়ায় পারিবারিক শ্মশানে সৎকার করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব