আপডেট: February 5, 2022
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রাতদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। আজ শনিবার এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহাবুব,সিনিয়র সহসভাপতি কাজী ত্বহা,সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক এম মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক ফয়সাল রাকিব,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খোকন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বায়জীদ আহমেদ,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব,সদস্য বিপ্লব আহমেদ, সদস্য মোঃ কাওসার সরদার প্রমুখ।






