লাকুটিয়া বাজারে ভ্রাম্যমান আদালতে দুই সার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা

আপডেট: February 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার লাকুটিয়া বাজারে ভ্রাম্যমান আদালতে দুই সার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, “লাইসেন্স ব্যতিত সার বিক্রি ও মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময়ে মুদি দোকানের মালিক ও এক ফিড ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়”। এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য স্থানীয় কৃষক ও প্রকৃত সার ব্যবসায়ীরা ধন্যবাদ জানিয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারকে। তাছাড়া এরকম অভিযান অব্যাহত রাখারও অনুরোধ জানান স্থানীয় বাসিন্দারা।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব