হিজলায় নির্বাচনী প্রতিহিংসার জেরে মেম্বারকে কুপিয়ে জখম

আপডেট: February 24, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বরিশাল হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় স্থানীয় মেম্বার মনির হোসেন চৌকিদার কে কুপিয়েছে প্রতিপক্ষ।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের বড় ভাই শাহালম চৌকিদার বলেন,নির্বাচনী প্রতিহিংসার জের ধরে প্রতিপক্ষ ফারুক, সজিব,সোহাগ, রিমন,নোমান,নজরুল, মাইনুদ্দিনসহ ৩/৪ জন ধারালো চাপাতি দিয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা প্রথমে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবামেক হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে কথা হলে হিজলা থানার ওসি বলেন, নির্বাচনী প্রতিহিংসার জেরে মেম্বারকে কুপিয়ে জখম করা হয়েছে। হাসপাতাল থেকে ফিরে এলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব