আপডেট: March 4, 2022
নিজস্ব প্রতিবেদক
ঘরের আড়ার সাথে নুপুর আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে উজিরপুর উপজেলার মাদ্রাসী গ্রামে এ ঘটনা ঘটে। নুপুর আক্তার মাদ্রাসী গ্রামের মো. মিলনের স্ত্রী। তবে আত্মহত্যার বিষয়ে নুপুরের কাকা ইকবাল হোসেন জানান,এটা আত্মহত্যা নয়। নুপুরকে হত্যার পর লাশটি পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






