পাথরঘাটায় বিষপানে অসুস্থ্য যুবকের মৃত্যু

আপডেট: March 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নুশরত পলি:
পাথরঘাটায় বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে অসুস্থ্য যুবক আবু বক্করের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। আবু বক্কর উপজেলার রুপধন গ্রামের খলিলুর রহমানের ছেলে। মৃতের ভাই আবু তালিব দাবী করে বলেন,আমার বাবার সঙ্গে অভিমান করে বিষপানে গত শুক্রবার সকালে আত্মহত্যার চেষ্টা চালায় আবু বক্কর। এসময়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় আবু বক্করকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবামেক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আবু বক্করের মৃত্যু হয়। এদিকে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বলেন,আজ শনিবার ওই যুবকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব