আপডেট: March 11, 2022
শিকদার মাহাবুব
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের করোনা ওয়ার্ড এখন ডাক্তার শূন্য! হাসপাতালের অন্য ওয়ার্ডের ডাক্তার দিয়ে চলছে এখানকার চিকিৎসা সেবা। তাছাড়া হাসপাতালের জরুরি বিভাগে ১০ জন ডাক্তার থাকার কথা থাকলেও মাত্র ২ জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। যে কারনে রোগীদের চিকিৎসা সেবা দিতে এখানকার ডাক্তারদের বেগ পেতে হচ্ছে। তবে রোগীদের সেবায় কোনরকম বিঘœ ঘটছে না। এই হাসপাতালের সাবেক ডাক্তারদের মতে, উপজেলায় ৬ জন ডাক্তার প্রয়োজন। কিন্তু বর্তমানে প্রত্যেক উপজেলায় ২০-২৫ জন ডাক্তার রয়েছে। যা প্রয়োজনের তুলনায় কয়েকগুন বেশি। এই হাসপাতাল থেকে দুই মাসের মধ্যে ৩৩ জন ডাক্তার অন্যত্র সরিয়ে নেওয়া হয়। অর্থ্যাৎ উপজেলায় বদলী করা হয়। ৩৯ তম বিসিএস’র ২৫ জন ডাক্তার এখান থেকে একযোগে সরিয়ে নেওয়া হয়। উপজেলা থেকে আগে এখানে ডাক্তার পাঠানো উচিত ছিল। তারপর এখানের ডাক্তার উপজেলায় নেওয়া সমুচিত ছিল। এরকম এক্সচেইঞ্জ করলে সবচেয়ে বেশি ভাল হত। কিন্তু এই প্রক্রিয়ায় ডাক্তার পাওয়া এখন সম্ভব নয়। এই হাসপাতালে সম্প্রতি চিকিৎসা সেবা নিতে আসা একাধিক রোগীর ভাষ্য, ডাক্তার সঙ্কটে শেবামেক হাসপাতালের অবস্থা এখন মুমুর্ষূ ! বিষয়টি নিয়ে কথা বলার জন্য শেবামেক হাসপাতালের পরিচালক ডাঃ এইচ.এম সাইফুল ইসলামের মুঠোপোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।






