আগামী ২০ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

আপডেট: November 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কাওসার হোসেন

আগামী ২০ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহরও উপস্থিত থাকার কথা রয়েছে।

তাছাড়া বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মোঃ শারফুদ্দিন প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকবেন। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী এ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকবেন।

কথা হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন বলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মোঃ শারফুদ্দিন স্যার প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব