আপডেট: March 14, 2022
নিজস্ব প্রতিবেদক
বানারীপাড়া উপজেলার কদমবাড়ী গ্রামে পোটকা মাছ দিয়ে ভাত খাওয়ার পরে এক জেলের মৃত্যু হয়েছে ।আজ সোমবার বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। মৃত জেলের নাম রবি বিশ্বাস। সে কদমবাড়ী গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে। মৃতের ভাই মনি বিশ্বাস দাবী করেন,প্রতিদিনের মতো সোমবার নদীতে মাছ ধরতে যায় রবি। এসময় রবি নৌকায় বসে পোটকা মাছ দিয়ে ভাত খায়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রবিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবির লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






