জাগুয়া ইউনিয়নে ভাই-বোনকে কোপানোর অভিযোগ

আপডেট: March 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

জাগুয়া ইউনিয়নে ভাই-বোনকে কোপানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে ভাই- বোনকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেল পাচটার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত ভাই-বোনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, জলিল মৃধা(৩৮) ও নুপুর বেগম (৩৫)। হামলায় আহত নুপুর বেগম বলেন, পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষ আঃ হক,মাইনুল হক,সাইদুল মৃধা, ইসমাইল মৃধা, লাইলি বেগম,রোকেয়া বেগম, রিনা বেগমসহ ৩/৪ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়াও আমার ভাই জলিলের সাথে থাকা ৩ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। আমাদের শরীরে থাকা ১ লক্ষ ২০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। তবে এ ঘটনায় প্রতিপক্ষদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার বলেন, বিষয়টি আমার জানা নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব