আপডেট: March 27, 2022
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার টুমচর বাজার এলাকায় ব্যাটারিচালিত অটো রিকশার চাপায় জাবেদ আলম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এসময়ে নিহত শিশুর মা রিপা বেগমও গুরুতর আহত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার সকালে টুমচর বাজার এলাকায় রাস্তার পাশে খেলছিল জাবেদ। এসময় একটি চলন্ত ব্যাটারিচালিত অটো রিকশার দিকে দৌড়ে যায় জাবেদ। এসময় মা রিপা বেগম জাবেদকে বাচাতে ছুটে যায়। কিন্তু মা-ছেলে দুজনেই অটোর নীচে চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় রিপা বেগমকে হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে নেওয়া হয়। এদিকে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বলেন,জাবেদের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






