রুপাতলীতে ঠিকাদারের হামলায় ওজোপাডিকোর কর্মচারী আহত

আপডেট: April 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরের রুপাতলী পাওয়ার হাউজের অভ্যন্তরে রাখা মালামাল সরিয়ে নিতে বলার কারনে ঠিকাদারের হামলায় মাস্টার রোলে কর্মরত সুমন খান নামে এক কর্মচারীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত সুমনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন রুপাতলী জাগুয়া ইউনিয়নের ওমর আলি খানের ছেলে। হাসপাতালে আহত অবস্থায় সুমন বলেন, ঠিকাদার আনোয়ারকে আজ শুক্রবার দুপুরে পাওয়ার হাউজের অভ্যন্তরে রাখা মালামাল সরিয়ে নিতে বলেন সাব স্টেশন ইঞ্জিনিয়ার মাহাদি। এসময়ে ইঞ্জিনিয়ার মাহাদির সঙ্গে তর্ক হয় আনোয়ারের। একপর্যায় ইঞ্জিনিয়ার মাহাদি ঘটনাস্থল থেকে চলে যায়। কিন্তু আধাঘন্টা পরে আনোয়ার তার ভাগ্নেদের নিয়ে ঘটনাস্থলে আসে। এসময় ইঞ্জিনিয়ার মাহাদিকে না পাওয়ায় আমার ওপর হামলা চালায় আনোয়ার,তার ভাগ্নে রেদোয়ান ও সুমন কাজীসহ ৪/৫ জন যুবক। এসময় আমাকে আরআর তার দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তবে এ ঘটনায় ঠিকাদার আনোয়ার হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে পাওয়ার ওয়েস্ট জোন কোম্পানীর (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান,মারধরের ঘটনা শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব