আপডেট: April 6, 2022
স্টাফ রিপোর্টার
বরিশাল নগরের কাউনিয়া মতাসার এলাকায় পুকুরে গোসল করতে যাওয়ার কারনে প্রতিবেশীর পিটুনিতে লিটন নামে এক মাদকসেবী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম মতাসার মিস্তিরি বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় মাদকসেবী লিটনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন বলেন, আমি পুকুরে গোসল করতে যাওয়ার কারনে আমাকে গালমন্দ করে প্রতিবেশী হেলেনা। গালমন্দের প্রতিবাদ করলে আমাকে হেলেনা, তার ছেলে বিপ্লব, স্বপন ও তার স্ত্রী মোর্শেদা লাঠি দিয়ে পেটায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী হেলেনা ও মাদকসেবী লিটনের পরিবারের মধ্যে ঝগড়া লেগেই থাকে। স্থানীয়রাও তাদের ঝগড়ার সমাধান করতে পারে না। অন্যদিকে প্রতিবেশী মোর্শেদা বেগম বলেন, মঙ্গলবার দুপুরে আমি গোসল করা শেষে কাপড় পালটাচ্ছিলাম। এসময় গোসলখানার পলিথিন ছিড়ে আমার অর্ধনগ্ন শরীর দেখছিলো মাদকসেবী লিটন। পরে আমি ডাকচিতকার করলে লিটনকে আটকে মারধর করে আমার স্বামী। একপর্যায়ে লিটনও আমার পরিবারের লোকজনকে মারধর করে।
এর বেশি কিছু হয়নি। এদিকে মারামারির ঘটনায় কাউনিয়া থানার ডিউটি অফিসারের মুঠোফোনে কল করা হলেও তা রিসিভ হয়নি।






