বৈরাগীর পুল এলাকায় গৃহকধূকে মারধরের ঘটনায় আদালতে মামলা

আপডেট: April 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার বৈরাগীর পুল এলাকায় সাথী নামে এক গৃহকধূকে মারধরের ঘটনায় বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।চলতি মাসের এপ্রিল এ মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন- সাথীর স্বামী মোঃ শামিম,শাশুড়ী ঝুনু বেগম,ননদ শারমিন, মোঃ নয়ন ও শ্বশুর মোঃ আলমগীর। মামলার বাদী মোসাম্মত সাথী বলেন,পূর্বের দাবীকৃত যৌতুকের তিন লক্ষ টাকা দিতে অস্বীকার জানালে চলতি মাসের ৬ এপ্রিল সকাল এগারোটার দিকে শ্বশুরালয়ের লোকজন লোহার পাইপ দিয়ে আমাকে বেধরক পেটায়। মারধরের শিকার হয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেই। পরে মা-বাবাকে মুঠোফোনে খবর দিলে আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঝুনু বেগম বলেন, সাথীকে কেউ মারধর করেনি। সে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব