আপডেট: April 24, 2022
স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরের কাশিপুর দিয়াপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত যুবককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতর নাম সবুজ হাওলাদার (৩০)। সে ওই এলাকার মৃত মোসলেম আলী হাওলাদারের ছেলে। সবুজ হাওলাদার জানান, জমিজমা বিরোধের জের ধরে মজিবর গাজী, সোনিয়া বেগম ও ভগ্নিপতি দুলাল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক কুপিয়ে মাটিতে ফেলে দেয়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিমান বন্দর থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ আল বারী বলেন,যুবককে
কোপানোর ঘটনায় থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।






