আপডেট: April 25, 2022
শিকদার মাহাবুব
সেই মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু আব্দুল্লাহ এখন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একজন সদস্য। সম্প্রতি এই মানসিক ভারসাম্যহীন নারী রাস্তায় একটি ছেলে সন্তান জন্ম দেয়। সেই থেকেই তাকে দেখভাল করার দায়িত্ব নেয় কোতোয়ালি পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ওই নারীকে ঈদ সামগ্রী উপহার দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলু করিম। এসময়ে উপস্থিত ছিলেন কোতোয়ালি পুলিশের এএসআই রুমা পারভীন। এএসআই রুমা পারভীন বলেন, ঈদ উপলক্ষে ওই নারীকে শুধু পোশাক সামগ্রী উপহার দেওয়া হয়নি। তাকে একমাসের খাবারও দেওয়া হয়েছে।






