বাকেরগঞ্জে জমি বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে কোপানোর অভিযোগ

আপডেট: May 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে দুই দফায় একই পরিবারের ৪ জনকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন রানিরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত আশরাফ আলীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তার স্ত্রী আমেনা বেগম,মেয়ে সাজেদা আক্তার ও ভাই সাদ্দাম খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতের মেয়ে সাজেদা আক্তার বলেন, জমিজমা বিরোধের জের ধরে দুই দফায় আমার পরিবারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে গত বুধবার সকালে বসত ঘরে ও বৃহস্পতিবার সকালে ১০টায় মুগডাল খেতে আমার বাবাকে কুপিয়ে জখম করে। হামলায় অংশ নেয় মিলন তালুকদার, বাদল,রনি,পারভেজ,তামিম হাওলাদার,সফিক খান,সবুজ খান, খোকন খান,সালেহ আহমেদ খান, সাব্বির খান ও সাকিল খান ৪/৫ জন। বা শোল্ডার ভেঙে দেয়। জমিজমা। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব