আপডেট: May 9, 2022
স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ভাই-বোনের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।আজ সোমবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। এসময় হামলায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন-চর বুখাইনগর গ্রামের সাহিদা বেগম ও তার ভাই আবুল বাশার। আবুল বাশার বলেন, গতকাল সোমবার সকাল এগারোটার দিকে বুখাইনগর বাজার থেকে ট্রলারযোগে আমি নিজ বাড়িতে ফিরছিলাম। ট্রলার খালপাড়ে ভিড়তেই পূর্ব শত্রুতার জের ধরে আমার ওপর ইট্পাটকেল নিক্ষেপ করে প্রতিপক্ষরা। এসময় ইটের আঘাতে আমার মাথা ফেটে যায়। এসময় আমার বোন সাহিদা আমাকে বাচাতে আসলে তার মাথায়ও ইট দিয়ে থেতলে দেয় প্রতিপক্ষরা। আবুল বাশার বলেন পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কাজল হাওলাদারের ছেলে নুরু হাওলাদার,হাসান হাওলাদার ও রানা বয়াতি এ হামলা চালায়। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার এসআই জহিরুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।






