তালতলীতে গৃহবধূকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

আপডেট: May 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
তালতলী উপজেলার পঞ্চাকোরালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত গৃহবধূ মালা বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মালা বেগম ওই গ্রামের শহীদুল হাওলাদারের স্ত্রী। হাসপাতালে আহত অবস্থায় মালা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে হাতুড়ি দিয়ে পেটায় প্রতিপক্ষ অলি হাওলাদার, হনুফা বেগম, নুর মোহাম্মদ, দুলাল,কালাম,তারাবানু,সোহরাব ও রুশিয়া। এসময় আমাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিয়ে কথা হলে তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত বলেন, থানায় লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব