আ’লীগ নেতা টুটুলের নামে চাঁদাবাজি: থানায় অভিযোগ

আপডেট: November 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার::
বরিশাল আদালত চত্বরের মিথুন মহুরির বিরুদ্ধে কাউনিয়া থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মে) রাতে কাউনিয়া থানায় এ অভিযোগ করেন বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার ব্যবসায়ী মাহবুব হোসেন (মাহমুদ)। লিখিত অভিযোগে বলা হয় মিথুন মহুরি বিভিন্ন সময় তার দোকানে চাদা দাবী করে আসছে। এমনকি বাকিবকেয়া নিয়ে তা ফেরতও দেয় না সে। মাহমুদ ওই এলাকায় দীর্ঘবছর দোকান করছেন। দোকান দেওয়ার শুরু থেকে তার কাছে চাঁদা দাবি করে আসছে একই এলাকার মৃত মোশারফের ছেলে মিথুন। এছাড়াও দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ার কারণে প্রায়শই মাহমুদকে হুমকি-ধামকি দিতো। এদিকে ওই ব্যবসায়ীর মা ফরিদা পারভীন বলেন,”বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি করছে মিথুন মহুরি। টুটুলের নাম ভাঙিয়ে সর্বত্র ভূমিদস্যুতায়ও লিপ্ত সে। মিথুনের সাঙ্গপাঙ্গরাও এই ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্যাংয়ে জড়িত। এই গ্যাংয়ের সদস্যরা আ’লীগ নেতা টুটুলের নাম ভাঙিয়ে যে হারে চাঁদাবাজি করছে,তাতে করে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। এরা হলো নব্য আ’লীগ। বিএনপির আমলে বিএনপি আর আ’লীগ আমলে তারা নব্য আ’লীগের সাইনবোর্ড লাগিয়ে পথ চলে। ” চাঁদাবাজির ঘটনায় কাউনিয়া থানার অপারেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। মিথুন মহুরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। “

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব