রাজাপুরে জমিজমা বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে কোপানোর অভিযোগ

আপডেট: June 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- তপু গাজী, তকদীর গাজী,মাজেদা বেগম,খাদিজা বেগম ও মুন্নী বেগম। তবে এদের মধ্যে তপু গাজীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার শেবামেক হাসপাতালে পাঠানো হয়। পরিবারের কর্তা নুরুজ্জামান গাজী বলেন, জমিজমা বিরোধের জের ধরে আমার পরিবারের ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময়ে ঘরবাড়ি ভাংচুর,লুটপাট ও গাছপালা কেটে ফেলে দেয়। স্থানীয় জাকির খলিফা, আইয়ুব খলিফা, আজাদ খলিফা, এনায়েত হাওলাদার, ইমাম হাওলাদার, নাসির হাওলাদারসহ ৭/৮ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে আহত খাদিজা বেগমের মেয়ে জামাতা ওয়াশিম শিকদার বলেন, হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে রাজাপুর থানার এএসআই সেলিম বলেন,এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চিকিৎসা শেষে মামলা করবেন বলে জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব