আপডেট: June 10, 2022
স্টাফ রিপোর্টার
বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করায় ও তার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা। আজ শুক্রবার পবিত্র জুমআ’র নামাজ শেষে স্থানীয় যুবকদের উদ্যোগে শিকদার পাড়া মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বেলতলা বাজার এলাকা প্রদক্ষিন করে। পরে মিছিলটি শিকদার পাড়া মসজিদ ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। এসময়ে শিকদার পাড়া মসজিদের ঈমাম ও খতিব বোরহান উদ্দিন বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমাদের নবী কারীম (সাঃ) এর চরিত্র নিয়ে যারা কটুক্তি করেছে তাদের আইনের আওতায় আনা হোক। এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।






