মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যু

আপডেট: June 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দুইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে শেবামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফের গত সোমবার শেবামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আইসিউ ওয়ার্ডে তার মৃত্যু হয়। নুরজাহান বেগমের জামাতা মোঃ রাজু বলেন, টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমার শ্বাশুড়ি মারা যান। এছাড়াও মৃত নুরজাহান বেগম পারাবত লঞ্চ বরিশাল শাখা ম্যানেজার সেলিম হোসেনের ফুফু হন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব