পটুয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে এক বৃদ্ধকে পেটানোর অভিযোগ

আপডেট: June 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে মালেক ফকির নামে এক বৃদ্ধকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার
পাটুখালী খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এসময়ে গুরুতর আহত অবস্থায় মালেক ফকিরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মালেক ফকির বড়বিঘাই গ্রামের মৃত মোক্তার ফকিরের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালেক ফকির বলেন, আমি নৌকার প্রার্থী অহেদুজ্জামান মজলু মোল্লার নির্বাচনী প্রচারণা করি। কিন্তু নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার কারনে বিদ্রোহী প্রার্থী জাফরের সমর্থক টিটু হাওলাদার, সেফাজ, নুরুল ইসলাম গাজীসহ ৫/৭ জন লোহার রড ও গাব গাছের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ বিষয়ে কথা বলার জন্য পটুয়াখালী থানার ওসির ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তা ব্যস্ত পাওয়া যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব