বিএম কলজের শিক্ষক ও তার সহোদরের ওপর হামলা

আপডেট: June 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধিঃ
বরশিাল বিএম কলজেরে ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ এনামুল হক ও তার ভাইয়রে ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উজরিপুর উপজলোর ধামুরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত রিপন ফকরিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলায় আহত প্রভাষক মোঃ এনামুল হক ও তার শ্যালককে প্রাথমকি চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন ফকির বলেন , গতকাল শুক্রবার আমার ভাই প্রভাষক মোঃ এনামুল হক তার নিজ বাড়িতে আাসেন। কিন্তু পূর্ব থেকে পৈত্রিক সম্পত্তি জোড় করে ভোগ দখলে নেওয়ার পায়তারাকারী স্বপন ও তার লোকজন এনামুল হককে মারধর করে। এসময় আমি ও তার আত্মীয় স্বজন বাধা দেই। একর্পযায়ে প্রাণের ভয়ে ঘটনাস্থল থকেে এনামুল হক পালিয়ে যায়। কিন্তু এনামুল হককে মারধরের হাত থকেে বাচানোর কারনে শুক্রবারই রাত সাড়ে নয়টায় আমার ওপর হামলা চালায় তারা। এসময় স্বপন ও তার সহযোগী আঃ বারেক ফকির, নিলুফা বেগম, সাথী বেগম, বেল্লাল হোসেন, রাব্বি, ইসমাইলসহ ১০/১২ জন যুবক লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়। শুক্রবার রাত বারোটার দিকেে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে প্রভাষক মোঃ এনামুল হক বলেন, স্বপন আমার ওপর এর আগে একাধকিবার হামলা চালিয়েছে। লোকলজ্জার ভয়ে আমি প্রশাসনকে জানাইনি। কিন্তু এবার তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিয়েছি। তবে হামলার ঘটনায় প্রতপিক্ষ মোঃ আব্দুল্লাহ স্বপনের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য উজিরপুর থানার ওসির ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব