আপডেট: December 6, 2024
অনলাইন ডেস্ক::: আওয়ামী লীগ ঘরানা লোকজন নিয়ে সভা সমাবেশ না করার নির্দেশ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, এতদিন যারা আওয়ামী লীগ করতেন তারা বিএনপির ভেতর ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ও গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।






