দু/র্নী/তি/র অভিযোগ : বরিশালে ডা. তৈয়বুর রহমানকে ও/এস/ডি

আপডেট: November 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 ভোলা প্রতিনিধি
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমানকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি করে তাকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়।

Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. তৈয়বুর রহমানকে আগামী ৫ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৭ নভেম্বর থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

Advertisement

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রোগীদের সঙ্গে অসদাচরণ এবং সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ সামনে আসে। এছাড়া রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে ওএসডি করেছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগ সম্পর্কে মোবাইল ফোনে জানতে চাইলে ওএসডি হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডা. তৈয়বুর রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব