বরিশালে সমকাল অফিসে মিলল সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ

আপডেট: September 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক ::: জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধা ৭টায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পুলক চ্যাটার্জি ২ বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি নিসঃঙ্গ জীবন-যাপন করেন।সাংবাদিকতা কোর্স খুঁজুন

বর্তমান ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরি জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকত। তিনি প্রায়শই রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন।

শুক্রবার সন্ধ্যায় সুমন অফিসে এসে দেখেন ভিতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জি ঝুলছেন। এসময় দ্রুত পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব