দপদপিয়া সেতুর নীচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট: November 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরের দপদপিয়া সেতুর নীচ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর দপদপিয়া সেতুর (আব্দুর রব সেরনিয়াবাত সেতু) নীচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ লোকমান হোসেন বলেন , দপদপিয়া সেতুর নীচ থেকে মাঝবয়েসী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই নারী ব্রিজের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর জানা যাবে ওই নারীর মৃত্যুর রহস্য।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব