বরিশাল প্রেসক্লাব নির্বাচনে মানব-জাকির প্যানেলের মনোনায়ন পত্র জমা

আপডেট: December 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ২০২২ নির্বাচনে মানব-জাকির প্যানেল মনোনায়ন পত্র জমা দিয়েছেন। আজ সন্ধ্যায় শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনার সাইফুর মিরনের কাছে মনোনায়ন পত্র জমা দেওয়া হয়। প্যানেলের সভাপতি পদে মানবেন্দ্র বটব্যাল ও সাধারন সম্পাদক পদে এস.এম জাকির নির্বাচন করবেন। এর আগে ২০২০ সালে শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে সাধারন সম্পাদক পদে এস.এম জাকির জয় লাভ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব