আপডেট: December 26, 2021
নিজস্ব প্রতিবেদক ॥
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন। প্রেসক্লাবের কার্যকরি পরিষদের ১৭ পদে নির্বাচিত হতে মোট ৩৫ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছে। গত শুক্রবার বিকেল ৫ টা থেকে বিরতিহীনভাবে রাত আটটা পর্যন্ত ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে ভোট গ্রহন করা হয়। এতে সাধারন সম্পাদক পদে এসএম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে কাজী আল মামুন ও পুলক চ্যাটার্জি। অপরদিকে কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, দপ্তর সম্পাদক পদে লোকমান হোসেন, পাঠাগার সম্পাদক রুবেল খান, ক্রীড়া সম্পাদক তুষার আরেফিন এবং সাহিত্য ও সংস্কৃতি পদে কেএম নয়ন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য নির্বাচিতরা হলেন এসএম ইকবাল, এম মোফাজ্জেল, সুমন চৌধুরী, মিজানুর রহমান, তপংকর চক্রবর্তী, আবদুর রাজ্জাক ভুইয়া, কমলসেন গুপ্ত। নির্বাচনে ৫টি ব্যালট নষ্ট হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন।






