আপডেট: November 5, 2026
রিপোর্ট, তামিম মাহমুদ::
বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ মোফাজ্জেল হোসেন খাঁন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আনিসুজ্জামান খান কামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মোফাজ্জেল হোসেন খাঁন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।






