আপডেট: November 6, 2026
রিপোর্ট, বিডি ক্রাইম পেট্রোল
রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের দাবি, ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন তাকে মারধর করেন।
পরে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।’






