লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন গ্রে/প্তা/র . .

আপডেট: November 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার আদাবর থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গিয়াস উদ্দিন আহমেদকে আজ শুক্রবার (৬ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, ঢাকার আদাবর থানা এলাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী বিভিন্ন মিছিল মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে গিয়াস উদ্দিন আহমেদকে আটক করে। পরে খবর পেয়ে আদাবর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওসি মো. জাহিদুল ইসলাম আরও জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে গিয়াস উদ্দিন আহমেদকে আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব